১) সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম লেখ?
উত্তর:- সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম হইচই, ছানাবড়া
২) তিনি ১৯৫৬ সালে কি পদক পেয়েছিলেন?
উত্তর:- তিনি ১৯৫৬ সালে ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন
৩.১) কারো উপদেশে কবি দিলখোলা হন?
উত্তর:- খোলা মাঠের উপদেশে কবি দিলখোলা হন
৩.২) পাষাণ কবিকে কি শিক্ষা দিয়েছিল?
উত্তর:- পাষাণ কবি কে আপন কাজে কঠোর হবার শিক্ষা দিয়েছিল
৩.৩) কবি কার কাছ থেকে কি ভিক্ষা পেলেন?
উত্তর:- কবি শ্যাম-বনানীর কাছ থেকে অর্থাৎ সবুজ বন জঙ্গলের কাছ থেকে সরসতা ভিক্ষা পেলেন
৩.৪) কে কবি কে মধুর কথা বলতে শেখালো?
উত্তর:- চাঁদ কবিকে মধুর কথা বলতে শেখালো
৩.৫) নদীর কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায় ?
উত্তর:- নদীর কাছ থেকে আপন বেগে চলার শিক্ষা পাওয়া যায়
৪) সন্ধি বিচ্ছেদ :-
রত্ন + আকর = রত্নাকর
মেঘ + আলোক = মেঘালোক
কমলা + আসনা = কমলাসনা
৬) বাক্য রচনা:-
উদার:- সর্বদা উদার হবার চেষ্টা করবে
মহান:- তার মত মহান ব্যক্তির পক্ষেই এমন আত্মত্যাগ সম্ভব
মন্ত্রণা:- রাজা রাজ্য পরিচালনা করেন প্রধানমন্ত্রী র মন্ত্রনায়
সহিষ্ণুতা:- আমাদের প্রত্যেকের সহিষ্ণুতা থাকার প্রয়োজন
সন্দেহ:- সন্দেহভাজন কোন কিছু দেখলে সব সময় বড়দের জানাতে হয়
কৌতুহল:- সব ব্যাপারে বেশি কৌতুহল প্রকাশ করা ভালো নয়
ঝরনা:- আমার পাহাড়ি ঝরনা দেখতে খুব ভালো লাগে
৭) বিশেষণ বিশেষ্য
কর্মী কর্ম
মৌন মৌনতা
মধুর মধু
কঠোর কঠোরতা
বিরাট বিশালতা
৮) বিশেষ্য বিশেষণ
শিক্ষা শিক্ষিত
মন্ত্র মন্ত্রণা
বায়ু বায়বীয়
বিশেষ্য বিশেষণ
মাঠ মেঠো
তেজ তেজি
৯) কবিতা থেকে সর্বনাম শব্দ গুলি খুঁজে নিয়ে লেখ ( ৫ টি)
উত্তর:- আমি, তার, সে, আমায়, তাহার
১০) গদ্যরূপ লেখ:-
১০.১) “কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে”
উত্তর:- আমি কর্মী হবার মন্ত্র বায়ুর কাছ থেকে পাই।
১০.২) “সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে”
উত্তর:- সূর্য আমায় আপন তেজে জ্বলার মন্ত্রণা দেয়।
১০.৩) “ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হোক রত্নআকর
উত্তর:- সাগর ইঙ্গিত এর মাধ্যমে আমাদের অন্তর রত্ন ভোরে ওঠার শিক্ষা দেয়
১০.৪) “শ্যাম-বনানী সরসতা আমায় দিল ভিক্ষা”
উত্তর:- শ্যাম-বনানী আমায় সরসতা ভিক্ষা দিল
১০.৫) “শিখেছি সে সব কৌতূহলে সন্দেহ নাই মাত্র”
উত্তর:- কৌতূহলে সেইসব শিখেছি -এটা নিয়ে কোন সন্দেহ নেই
১১) বিশ্বজোড়া পাঠশালা বলতে কবিতায় কি বোঝানো হয়েছে ?
উত্তর:- আমাদের শিক্ষা লাভের একটি মাধ্যম হলো পাঠশালা। অর্থাৎ, পাঠশালা থেকে আমরা নানা রকম শিক্ষা লাভ করে থাকি। একইরকম ভাবে এই বিশাল পৃথিবীর প্রকৃতি থেকে কবি নানা রকম শিক্ষা লাভ করেছেন। সেই কারণে সমগ্র বিশ্ব জুড়ে কবির পাঠশালা। এই বিশাল পৃথিবীর আকাশ, পাহাড়, খোলা মাঠ, ঝরনা, নদী, মাটি , ঘন বন জঙ্গল - প্রভৃতি থেকে কবি নানারকম শিক্ষা পেয়েছেন
১২) প্রকৃতির কাছ থেকে আমরা কিরূপ শিক্ষা পেতে পারি লেখ:-
উত্তর:-
আকাশ :- আকাশ থেকে আমরা উদার হবার শিক্ষা পেতে পারি
বাতাস :- কর্মী হয়ে ওঠার শিক্ষা আমরা বাতাসের কাছ থেকে পেতে পারি
পাহাড় :- পাহাড়ের কাছ থেকে আমরা মৌন ও মহান হবার শিক্ষা পেতে পারি
সূর্য :- সূর্যের কাছ থেকে আমরা নিজের তেজ জ্বলার শিক্ষা পেতে পারি
খোলামাঠ :- খোলা মাঠের কাছ থেকে আমরা দিলখোলা হওয়ার শিক্ষা পেতে পারি
চন্দ্র :- চন্দ্রের কাছ থেকে আমরা মিষ্টি মধুর কথা বলার শিক্ষা পেতে পারি
No comments:
Post a Comment